শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

মাটি খুঁড়ে পাওয়া গেল ৪০ লাখ টাকা

আপডেট: June 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক- সূত্রাপুর থানা পুলিশ ব্যবসায়ী শওকত হোসেন সুমনের আত্মসাৎ করা ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে। কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১২ জুন সুমন হাজিরা দেওয়ার উদ্দেশ্যে পুরান ঢাকার সিএমএম কোর্টে আসেন। এ সময় তার গাড়িতে কর্মচারীদের বেতন নগদ ৫২ লাখ টাকা ছিল। টাকা গাড়িতে রেখে সকালের নাস্তা করতে গেলে ড্রাইভার রুবেল সুযোগ বুঝে টাকা নিয়ে সটকে পড়েন। অনেক খোঁজার পর রুবেলকে না পেয়ে সুমন ১৪ এপ্রিল রাতে সূত্রাপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসামি রুবেলকে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে কক্সবাজার এবং গাজীপুরে অভিযান চালিয়ে নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে।

সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) নজরুল ইসলাম বলেন, আমরা বাদির কাছ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান শুরু করি। প্রথমে ৬ লাখ টাকা কক্সবাজার থেকে এবং পরে রুবেলের দেওয়া তথ্যমতে তার গাজীপুরের বাসায় মাটির নিচে লুকিয়ে রাখা বাকি টাকা উদ্ধার করা হয়।

টাকা ফেরত পেয়ে সুমন গণমাধ্যমকে বলেন, আমি পুলিশের সহযোগিতায় অত্যন্ত খুশি। আমি কখনোই ভাবিনি এত দ্রুত আমার টাকা ফেরত পাব। আমি আজীবন পুলিশের কাছে কৃতজ্ঞ থাকব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network