শিরোনাম
বাড়ির ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক আটক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন সিকদারের আলোচনা সভা অনুষ্ঠিত কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া

বরিশালে তরুণীকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

আপডেট: November 21, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ইরমান আলী নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২০ নভেম্বর) নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।গ্রেফতার যুবদল নেতা ইরমান রূপাতলী নতুন আবাসিক এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। সে ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।

অভিযোগ উঠেছেভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বন্ধুর সঙ্গে রূপাতলী ঘুরতে আসেন এক তরুণী। তাদের দুই জনকে রূপাতলী থেকে জিম্মি করে ইরমান ও তার সহযোগীরা। সেখান থেকে নিয়ে ইরমানের একটি বিশেষ কক্ষে আটকে রেখে রাতভর ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এ সময়ে তরুণীর বন্ধুকে আরেকটি রুমে আটকে তার মোটরসাইকেল ও মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে তারা। এ ছাড়া তাকে বেধড়ক মারধর করা হয়। বুধবার সকালে মুক্তিপণের টাকা ম্যানেজ করার কথা বলে বের হয়ে কোতোয়ালি থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেফতার করে।

ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তাদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত আছে।তিনি বলেন, ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তার ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network