১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ছেলের প্রাণ বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মা তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

দামুড়হুদা উপজেলার আটকবর এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ই ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, দামুড়হুদার আটকবর এলাকায় তদারকিমূলক অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকায় হাজিরা খাতুনের প্রতিষ্ঠান মায়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধভাবে সার-বীজ বিক্রয় ও লাইসেন্স নবায়ন না থাকায় আশরাফুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স মদিনা ট্রেডার্সকে একই ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় মূল্যতালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রয় না করার জন্য বাজারের ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network