শিরোনাম
আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন সিকদারের আলোচনা সভা অনুষ্ঠিত কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ

আপডেট: December 7, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: ঘূর্ণিঝড় মিগজাইমের প্রভাবে বরিশালে বৃষ্টি হচ্ছে। বরিশালে বৃহস্পতিবার সূর্যের দেখা মেলেনি। আগামীকালও বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় মিগজাউম ভারতে আঘাত হেনে দুর্বল হলেও এর প্রভাবে আজ দুপুর থেকে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। দুপুর আড়াইটার পর মাঝারি ধরনের বৃষ্টি হয়। এতে বরিশালের স্বাভাবিক জনজীবন বাধাগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার সারাদিন বরিশালে সূর্যের দেখা মেলেনি। সূর্য না উঠায় এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বরিশালে কিছুটা শীত অনুভূত হচ্ছে।
স্থানীয় আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আগামীকাল শুক্রবারও বরিশালে বৃষ্টি হতে পারে। পরদিন শনিবার মেঘাচ্ছন্নতা কেটে গেলে শীতের তীব্রতা বাড়তে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network