শিরোনাম
বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী গৌরনদীতে ১২ লাখ টাকা ও স্বর্ণ চুরির মূল হোতা সিরাজুল ফরিদপুর থেকে গ্রেফতার বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন পিরোজপুরে দুই প্রতিমন্ত্রীর জেলা হাসপাতাল পরিদর্শন

বাবা হত্যার দায়ে সন্তান গ্রেফতার

আপডেট: October 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর ছেলের হাতে বাবার খুনের ঘটনায় সন্তান আফাজ উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৪। বুধবার (২০ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব -৪ এর কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান।

এর আগে গতকাল ভোর রাতে ধামরাইয়ে অভিযান চালিয়ে আফাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আফাজ শিমুলিয়ার টেঙ্গুরি এলাকার নিহত নুর মোহাম্মদের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৯ অক্টোবর  আশুলিয়ার শিমুলিয়া এলাকায় ভোর রাতে বাবা নুর মোহাম্মদ কে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন সন্তান আফাজ। পরে সে আত্মগোপন করে এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। পরে গতকাল ভোর ৪টার দিকে ধামরাইয়ে অভিযান চালিয়ে আফাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে রক্তমাখা ১টি বটি, ১টি বিছানার চাদর ও ১টি লুঙ্গি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আসামি আফাজ মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২০০৬ সাল থেকে তার মানুসিক রোগের চিকিৎসা চলছিল। সেদিন ভোরে আফাজ তার বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান।

সিপিসি-২, র‌্যাব -৪ এর কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতার আফাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network