শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

আপডেট: September 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিহত লেফটেন্যান্ট তানজিন ছরোয়ার নির্জন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনী ও ডাকাতদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পূর্বমাইজপাড়া সাফারিপার্কের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্য লেফটেন্যান্ট তানজিন ছরোয়ার নির্জন। গুলিবৃদ্ধ সেনা কর্মকর্তা উদ্ধার করে রামু সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া।

জানা গেছে, মঙ্গলবার ভোররাতে যৌথবাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করছিল। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত ও সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ডাকাতের গুলিতে তানজিম নামে এক সেনা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়।খবর পাওয়ার পর দ্রুত সেনাবাহিনীর একটি হেলিকপ্টার আহত সেনাকে উদ্ধার করে রামু সেনাবাহিনীর অধীনে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।স্থানীয়রা জানান, অস্ত্রসহ জিয়াবুল ও বেলাল নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network