শিরোনাম
নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী গৌরনদীতে ১২ লাখ টাকা ও স্বর্ণ চুরির মূল হোতা সিরাজুল ফরিদপুর থেকে গ্রেফতার বাকেরগঞ্জে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন পিরোজপুরে দুই প্রতিমন্ত্রীর জেলা হাসপাতাল পরিদর্শন যুবলীগ নেতার গোডাউন থেকে ৩৫৫ কেজি সার জব্দ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস বাকেরগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ খন্দকারের বিএনপিতে যোগদান বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু

পাথরঘাটায় ৩শ’ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল যুবদল

আপডেট: October 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পাথরঘাটা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হতদরিদ্র ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছে উপজেলা যুবদল।

রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে শুরু হয় এ চিকিৎসাসেবা। এর আগে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহিদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বরগুনা জেলা যুবদলের সহ-সভাপতি এরফান আহমেদ সোহেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সম্পাদক সফিকুল ইসলাম সজীব, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন রানা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জামাল, যুগ্ম আহ্বায়ক হাসান আল বকর মেছাল, পৌর আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ ও পৌর যুবদলের সদস্য সচিব আল আমিন প্রমুখ।

পরে দলীয় কার্যালয়ে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন, ডা. প্রদীপ দত্ত ও ডা. এস এ রহমান অনিক।জসিম উদ্দিন রানা বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দলীয় কর্মসূচির পাশাপাশি বিনামূল্যে নারী, পুরুষ ও শিশুসহ ৩০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network