২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

গৌরনদীতে দেনার দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট: অক্টোবর ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের গৌরনদীতে দেনার দায়ে সয়ন ফকির (৩০) নামের এক তরুণ মুদি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে গৌরনদী পৌরসভার বড় কসবা মহল্লায় নিজ বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত সয়ন ফকির গৌরনদী উপজেলার টরকী বন্দরের মনোহারী দোকানের মালিক ও বড় কসবা মহল্লার দুলাল ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সয়ন ফকির স্থানীয় বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন। সম্প্রতি দেনার চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। গত এক সপ্তাহ ধরে তিনি হতাশায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে সকাল ১১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরপাড়ে ফলগাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সয়ন ফকিরের মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network