১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

বাকেরগঞ্জে এফসিএ মাহমুদ হোসেনকে গুণীজন সংবর্ধনা!

আপডেট: নভেম্বর ১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জের কৃতি সন্তান গ্লোবাল ইসলামী ব্যাংক ও খুলনা ওয়াসার পরিচালক এফসিএ মাহমুদ হোসেনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮ টায় কলসকাঠী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে তাকে এ গুণীজন সংবর্ধনা দেয়া হয়।

কলসকাঠী কালীবাড়ি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্ডপ প্রাঙ্গনে পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দ্রনাথ মুখার্জি চাঁনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত গুণীজন এফসিএ মাহমুদ হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার, সাধন কুমার গাঙ্গুলী, কালিবাড়ী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক রবি কুন্ড প্রমূখ।

সংবর্ধনা শেষে এফসিএ মাহমুদ হোসেন কলসকাঠী সৎসঙ্গ পূজা সর্বজনীন পূজা মন্ডপ ও কালিবাড়ী সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এফসি মাহমুদ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network