শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

ইউপি চেয়ারম্যানের পুকুরে মাছ চুরির অভিযোগে যুবককে ‍পিটিয়ে হত্যা

আপডেট: June 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাছ চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।আজ মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার খোকসা উপজেলা মোড়াগাছা রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জসিম উদ্দিন। তিনি একই গ্রামের রওশন আলীর ছেলে।স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে উপজেলার খোকসা ইউনিয়নের আইয়ুব আলী বিশ্বাসের বাড়ির পাশের পুকুরে মাছ চুরি করতে যায় জসিম উদ্দিন।  এ সময় বিষয়টি টের পেয়ে খোকসা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাস ও তার লোকজন তাকে পিটুনি দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের বড়ভাই হাসিম শেখ জানান, রাতে আর্জেন্টিনা খেলা দেখতে যায় জসিম উদ্দিন। খেলা দেখে সেখান থেকে ফেরার পথে খোকসা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাসের লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করে।

ঘটনাস্থল থেকে একজন আমাকে জানান, জসিম উদ্দিনকে চেয়ারম্যানের বাড়িতে তার লোকজন পেটাচ্ছে। সেখানে গেলে তারা আমাকেও পিটিয়ে মারবে বলে জানায় সে। পরে বিষয়টি পুলিশে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ভাইকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তদন্ত চলছে বলে জানান ওসি।

এ বিষয়ে জানতে খোকসা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network