শিরোনাম
বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেনের মতবিনিময় বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, একজনের লাশ উদ্ধার বাউফলে ব্যবসায়ীকে ‘পুড়িয়ে হত্যার’ হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে অব্যাহতি বাড়ির ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক আটক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন সিকদারের আলোচনা সভা অনুষ্ঠিত কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময়

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

আপডেট: August 21, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আজ পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এরপর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

সরকার পতনের পর থেকেই পাপনসহ বিসিবির পরিচালকদের পদত্যাগ নিয়ে আন্দোলন হয়েছে। কদিন আগেই জানা গিয়েছিল বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন পাপন। এদিকে বিসিবি পুনর্গঠন ইস্যু নিয়ে কদিন ধরেই চলছিল আলোচনা। আজ ডাকা হয়েছিল বিসিবির জরুরি সভা।

আগেই জানা গিয়েছিল আজকের সভায় পদত্যাগ করবেন পাপন। সভা শুরু হওয়ার পরই জানা যায়, দীর্ঘ এক যুগ পর সভাপতির পদ ছাড়লেন পাপন।

এদিকে আজকের সভায় এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। এরপর পরিচালকের ভোটে তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network