শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট: September 22, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগতির সাকুরা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সুন্দরী মহল্লার জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩৫) ও উপজেলার রাজাপুর নন্দনপট্টি গ্রামের সফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪০)।

স্থানীয়রা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বেপরোয়া গতির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী বাসের নিচে চাপা পড়ে। খবর পেয়ে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে লাভলু মাঝিকে মৃত ঘোষণা করা হয়।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেন্টু মৃধা। এদিকে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network