শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

পিরোজপুরে আইস মাদকসহ ইউনিয়ন আ.লীগ নেতা আটক

আপডেট: July 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: বরিশাল বিভাগে প্রথমবারের মতো মাদক ক্রিস্টাল মেথ আইসসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার একটি বিশেষ আভিযানিক দল পিরোজপুরে অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের এই মাদক উদ্ধার করে।

গ্রেফতার মাসুম খান বরিশাল বিভাগের পিরোজপুর সদর থানার ওধনকাঠি এলাকার মৃত মতিউর রহমান খায়েরের ছেলে। এছাড়া তিনি পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।র‌্যাব-৮ এর মেজর খালেদ বলেন, র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল শনিবার পিরোজপুর জেলার সদর থানা এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে পিরোজপুর জেলার সদর থানাধীন ওধনকাঠী সাকিনের মাসুম খানের বাড়ির সামনে মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।

তিনি জানান, সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাসুম খান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাসুম খানের কাছ থেকে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে র‌্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মেজর খালেদ বলেন, র‌্যাব ৮ প্রথমবারের মতো এই মাদক জব্দ করেছে। জানা গেছে, ক্রিস্টাল মেথ আইস নামের উচ্চমাত্রার এই মাদকের উৎপত্তি জার্মানিতে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network